×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্র বিভাগ ইউক্রেনের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে আমেরিকান নাগরিকদের রাশিয়া সফর না করার ব্যাপারে সতর্ক করে দিয়ে রোববার একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। খবর এএফপি’র।
মার্কিনপররাষ্ট্র বিভাগের দেয়া এক বিবৃতিতে, ‘ইউক্রেনের সাথে সীমান্ত বরাবর চলমান উত্তেজনার কারণে রাশিয়া সফর না করার কথা বলা হয়।’
এতে আরো বলা হয়, দেশটিতে আমেরিকান নাগরিকরা ‘হয়রানির’ মুখে পড়তে পারেন। এ কারণে ‘মার্কিন নাগরিকদের সহযোগিতা দেয়ার কার্যক্রম সীমিত’ রাখবে দূতাবাস।
রাশিয়া-ইউক্রেন সীমান্ত অঞ্চল সফর করা থেকে মার্কিন নাগরিকদের বুঝিয়ে বিরত রাখার চেষ্টা করার তাদের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে বলা হয়, ‘ওই এলাকায় রাশিয়া তাদের সৈন্য সমবেত করায় এবং সামরিক মহড়া চালানোর কারণে সীমান্ত বরাবর অনিশ্চিত পরিস্থিতি এবং  চরম উত্তেজনা বিরাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat