×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় মাদক মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু)কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী।
এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
মামলা বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার অভিযন চালায়। এসময় সদর উপজেলার সদরের সীতারামপুর এলাকায় যশোর-নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ। এসময় গাড়ীর চালক সহ৪ জন যাত্রীতে তল্লাশি করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat