×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বুধবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় মারিওপোল নগরীতে একটি শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলাকে একটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেন। মস্কোর এমন আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠার পর তিনি এ মন্তব্য করলেন। খবর এএফপি’র।
হাসপাতালটির ম্যাটারনিটি ও প্যাডিয়াট্রিক ইউনিটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তানরা জানান, সেখানে বিমান হামলায় জানালার গ্লাস উড়ে যায় এবং পার্টিশন ওয়াল ধসে পড়ে। এছাড়া হাসপাতালের বাইরে পার্ক করে রাখা বিভিন্ন গাড়িতে আগুন ধরে যায়। কর্মকর্তাদের দেয়া ভিডিও পোস্টে এ দৃশ্য দেখা যায়।
জেলানস্কি  রাশিয়াকে উদ্দেশ্য করে  বলেন, ‘দানেতস্ক বা লুগানস্ক অঞ্চলের কোন নগরী বা অন্য কোন অঞ্চলে আমরা এই যুদ্ধাপরাধের মতো কোন কাজ করিনি এবং কখনো করবো না। কারণ আমরা মানুষ। তবে আপনারা কি ?’
তিনি জিজ্ঞাসা করেন, ‘রাশিয়া কি ধরনের একটি দেশ যে তারা হাসপাতালে হামলা চালাতে পারলো ?’
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া  জাখারোভা মস্কোতে এক ব্রিফিংয়ে করা মন্তব্যে এ হামলার কথা নাকচ করে দেননি।
তিনি বলেন, ইউক্রেনের ‘জাতীয়তাবাদী বিদ্রোহীরা হাসপাতালের স্টাফ ও  রোগিদের সরিয়ে দিয়ে বিভিন্ন হাসপাতালকে যুদ্ধের কাজে ব্যবহার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat