×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-২২
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান কৃষি পণ্য রফতানিকারক দুই দেশ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা সোমবার এ কথা বলেন। 
এক বৈঠকে ইইউ কৃষিমন্ত্রীরা বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে ইউরোপীয় ব্লক ইউরোপীয় ইউনিয়নের চাষের এলাকা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ সব জমি খামারের উৎপাদনের জন্য ন্যাস্ত করা হবে। পশু খাদ্য আমদানি বিধিনিষেধ সহজ করা হবে এবং ইইউ’র কৃষকদের সরাসরি সহযোগিতা আরো বাড়ানো হবে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান সমপক্ষীয়দের সঙ্গে পৃথক বৈঠকে বলেন, সংঘাত ‘শীঘ্রই দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে আসবে’, শুধু ইউরোপের খাদ্য নিরাপত্তাকেই প্রভাবিত করবে না বরং বিশ্বকে প্রভাবিত করবে।
তিনি বলেন, ‘বিশ্বের খাদ্য নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, কারণ আমরা জানি শস্য উৎপাদনে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে জড়িয়ে পডেছে।’ খামারে উৎপাদিত পণ্য সামগ্রীর বৃহত্তম রফতানিকারক দেশ দ’ুটি সার, বিশেষ করে গম, ভুট্টা, রেপসিড, সূর্যমুখী বীজ এবং সূর্যমুখী তেল রফতানি করে।
রাশিয়া নাইট্রোজেন সারের বৃহত্তম সরবরাহকারী এবং পটাশিক ও ফসফরাস সারের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। যুদ্ধের কারণে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে সার ও শস্যের আন্তর্জাতিক বাজারে ৮ থেকে ২২ শতাংশ মূল্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat