×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডে ‘পুরুষতন্ত্র’-এর অভিযোগ বারবারই উঠেছে টিনসেলনগরীকে ঘিরে। সেই পথে এবার হাঁটলেন কিয়ারা আডভানি। কমেডি চরিত্রে পুরুষদের প্রাধান্য পাওয়া নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।
কিয়ারার দাবি, হাতেগোনা ‘কুইন’ কিংবা ‘তনু ওয়েডস মনু’র মতো উদাহরণ বাদ দিলে হিন্দি ছবিতে উল্লেখযোগ্য কমেডি চরিত্র তোলা থাকে পুরুষ অভিনেতাদের জন্যই। ২০১৪ সালে বলিউডে পা রাখার পর থেকে এ পর্যন্ত দু’টি মাত্র কমেডি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন কিয়ারা। ‘গুড নিউজ’ এবং মুক্তির অপেক্ষায় থাকা হরর-কমেডি ‘ভুলভুলাইয়া ২’।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলতে গিয়ে কিয়ারা বলেন, ‘ছবিতে বড়সড় কৌতুকের মুহূর্ত তৈরি করছেন নায়িকা, এমনটা কিন্তু বিরল। কমেডি ছবিতে আমি কাজ করেছি। চরিত্রগুলোও যথেষ্ট ভাল। কিন্তু নায়কের চরিত্রে কমেডি অভিনয়ের তুলনায় তা কিছুই নয়। দুর্ভাগ্যজনক ভাবে চিত্রনাট্যগুলোও সে ভাবেই লেখা হয়।’
এই অভিনেত্রী মনে করেন, সময় এসেছে এবার এ নিয়ে মুখ খোলার। তিনি বলেন, ‘মেয়েদের ভাল কমেডি চরিত্র না পাওয়াটা হতাশার। পরিচালকদের সে কথা মুখ ফুটে বলতে হবে যে, আমরা আরও বেশি কিছু চাই। আমি হয়তো সেটাই করব এর পর থেকে।’
কমেডি বিষয়টা যে সহজ নয়, মানেন কিয়ারা। তার মতে, কারও কারও কৌতুকের ক্ষমতা ঈশ্বরদত্ত। তবে এমন চরিত্রে অভিনয় করতে হলে সবচেয়ে জরুরি নিখুঁত টাইমিং, সে কথাও মনে করাতে ভোলেননি অভিনেত্রী।
‘গুড নিউজ’-এ অক্ষয় কুমার ও দিলজিৎ দোশাঞ্জের কাছ থেকে এবং ‘ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরিয়ান, রাজপাল যাদবদের কাছ থেকে কমেডি অভিনয়ের খুঁটিনাটি শিখতে পেরেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat