×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ১১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় শুরু হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে আজ সোমবার বেলা ২টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তির সদ্বব্যবহার : আসক্তি রোধ’ শ্লোগানে ওই বিদ্যালয় চত্বরে আয়োজিত দুই দিনের বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ জানান, বিজ্ঞান মেলায় জেলার ছয় উপজেলার ১৮টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। দুই দনের মেলাটি শেষ হবে আগামীকাল মঙ্গলবার বিকেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat