×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে।
হুনানের প্রাদেশিক সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সিনহুয়া বলছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক স্তরের খবর জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল।এ সময় এতে তিনশ’রও বেশি লোক প্রাণ হারায়।
বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat