×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন নগরীতে সোমবার  শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। নগরীর প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জপির সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ৯টা ৫মিনিটে (গ্রিনিচ মান সময় ০১০৫ টা) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তাইপে’তে অবস্থান করা এএফপি’র এক প্রতিবেদক ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান এবং স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, তাইওয়ানজুড়েই  ভূমিকম্পটি অনুভূত হয়।
এক যাত্রী জানান, এ ভূমিকম্পের সময় তাইপে মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাতের প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর ভূমিকম্প কেন্দ্রের প্রধান চেন কু-চাং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ভূমিকম্প আঘাত হানা এই এলাকায় ১৯৯০ সালের পর কেবলমাত্র দুইবার রিখটার স্কেলে ৬.০ মাত্রার ওপর এবং একবার ৬.০’র কাছাকাছি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।’
তিনি জানান, আবহাওয়া ব্যুরো আগামী দুই দিনের মধ্যে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ওপরে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।
দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে তাইওয়ানের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat