×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-০২
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবল মৌসুমী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও বন্যাজনিত দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় আরো ১৯ জন নিহত এবং ১,২৫৬ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ খবর জানিয়েছে।
এনডিএমএ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দেশব্যাপী বন্যা সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ শিশু ও ৭ জন নারী রয়েছে।
রিপোর্টে আরো বলা হয়েছে, বন্যায় মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় খাইবার ও দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পর সিন্ধু প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় যথাক্রমে ৪ জন ও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানে জুনের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৪ হাজার ৮৯৬ জন।
এনডিএমএ’র রিপোর্টে বলা হয়েছে, বন্যা শুরুর পর থেকে ১,২১,৬৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, বর্তমানে ৪ লক্ষ ৭২ হাজার ৩১৩ জন লোক এখনো তাঁবুতে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat