×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলায় কিশোর-কিশোরী ও যুবকদের জন্য সমন্বিত প্রজনন স্বাস্থ্য অধিকার ও যৌনতা শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংলাপ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি ‘অধিকার এখানে এখানই’ প্রকল্পের উদ্যোগে এই সংলাপ আয়োজন করা হয়। এতে জেলার তরুণ আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে অংশ নেন জেলা এডভোকেট সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট পারভীন আক্তার, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, পৌরসভার নারী কাউন্সিলার সুমা জামান, মেরিস্টোপস কিøনিকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা আরেফ আলী মন্ডল।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান মূল বক্তব্যে বাল্যবিয়ে, হাইজেনিক টয়লেট ব্যবস্থা, প্রজনন স্বাস্থ্য সেবা, আদর্শ পরিবার, জেন্ডার এর বাস্তব অবস্থা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat