×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মাজার-ই-শরিফে বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেন, ‘বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।’
গত বছর আগস্টে ফের ক্ষমতা দখলের পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এসব হামলার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের ইসলামিক স্টেট গ্রুপ অনেক হামলার দায় স্বীকার করেছে।
এ মাসের গোড়ার দিকে মাজার-ই-শরিফের দক্ষিণপূর্ব আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরো ২৪ জন আহত হয়।
ওয়াজিরি এএফপি’কে বলেন, নগরীর সায়েদ আবেদ স্কয়ারের কাছে স্থানীয় সময় সকাল ৭ টার দিকে মঙ্গলবারের বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, এ বিস্ফোরণে ছয়জন আহত হয়।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat