×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ১০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে। জমে উঠেছে ব্যবসা। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের কোর্ট মসজিদ সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড এলাকা, পুরাতন টাউনের গরমকাপড়ের দোকান। একইসাথে শহরের বিভিন্ন শপিংমল ও বিপণীতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাক। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন।
এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট, ট্রাউজার, শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের টুপি, মাফলার, কোট, কান টুপি, মোজাসহ হরেক রকম শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু, বয়স্কসহ নানান বয়সের মানুষের ড্রেস পাওয়া যায় স্বল্প মূল্যে। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে এসব পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। পছন্দের পোশাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুঁটছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের দর-দামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান।
কোর্ট মসজিদের সামনে পোশাক বিক্রেতা মো: রাকিব বলেন, প্রতি শীতের সময়ে তারা এখানে গরম কাপড় বিক্রি করেন। মূলত শীত বাড়লে তাদের বেচা-বিক্রি বাড়ে। গত কয়েক দিনের তীব্র ঠান্ডায় তাদের বিক্রি বেড়েছে বলে জানান তিনি। নতুন বাজারের বিক্রেতা জাবেদ হোসেন বলেন, শীতের এ সময়টাতে তাদের প্রচুর ব্যস্ত থাকতে হয়। দাম কম থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। সামনের দিনগুলোতে আরো বেশি বিক্রির আশা তার।
নতুন বাজারে শীতের কাপড় কিনতে আসা রিকশা চালক ইলিয়াস ও নুরুদ্দিন বলেন, তারা অল্প আয়ের মানুষ। বড় বড় শপিংমল থেকে শীতের পোশাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই তারা কাপড় কিনেন। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারনে ভালো কাজ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat