×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ও দেশে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির হালনাগাদ এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। বাকি দুজন সিলেটের।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ০৯০ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat