×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর দ্রুতগতির একটি ড্রাম লরির চাকায় পিষ্ট হয়ে মোছা. শামীমা ইসলাম কণা (৫৩) নামে এক স্কুল শিক্ষিকা নিহত। এই দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা শামীমার স্বামী ফিরোজ আহমেদ এবং একমাত্র কন্যা প্রাপ্তি ইসলাম আহত হয়েছে।
নিহত শামীমা ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন । সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষকের কন্যা, স্বামীসহ নিজ গ্রাম করমদি থেকে মোটরসাইকেল যোগে গাংনী উপজেলা শহরে আসছিলেন।এসময় দ্রুতগতির বালিভর্তি ড্রাম লরি পিছন থেকে ধাক্কা দিলে শিক্ষক শামীমা মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। লরির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যাওয়াতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন- ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ড্রাম ট্রাকটি শনাক্ত পূর্বক আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat