×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসেই সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। চীনের মধ্যস্থতায় একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের জন্য রমজান মাসের শেষ দিকে দেখা করতে সম্মত হয়েছেন দু-দেশের শীর্ষ কূটনীতিকরা।

সোমবার (২৭ মার্চ) সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ফোনকলে কথা বলার সময় এ সিদ্ধান্ত নেন।

এসপিএ জানিয়েছে, দুই শীর্ষ নেতা ফোনকলে কথা বলার সময় চীনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেন। এই দুই মন্ত্রী রমজান মাসে দ্বিপাক্ষিক বৈঠক করতেও সম্মত হন।

তবে এই বৈঠক কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেব্যাপারে কিছু বলা হয়নি। গত সপ্তাহে রোজা শুরু হয়েছে এবং শেষ হবে এপ্রিলের তৃতীয় সপ্তাহে।

সৌদি কর্মকর্তারা বলেছেন বৈঠকটি তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার ৭ বছর পর সম্পর্ক পুনরুদ্ধারের পরবর্তী পদক্ষেপ।

২০১৬ সালে সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এই শিয়া নেতা ছিলেন সৌদি সরকারের সমালোচক। এর প্রতিবাদে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপরই সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।

এই চুক্তিতে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও প্রধানত সুন্নি মুসলিম সৌদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করবে। ২০ বছরেরও বেশি আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে বলেও আশা করা হচ্ছে।

গত ১৯ মার্চ এক ইরানি কর্মকর্তা বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাদশাহ সালমানের কাছ থেকে সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন। যদিও রিয়াদ এখনও নিশ্চিত করেনি বিষয়টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat