×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ১১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ৩৪ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অধ্যাপক ৩ জন, সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ৭ জন ও প্রভাষক ২১ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টে একজন, ডেইরি সায়েন্সে একজন ও কৃষিতত্ত্বে একজন
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে একজন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজিতে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে একজন।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজিতে দুজন, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজিতে একজন, প্যাথলজিতে একজন, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে একজন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজিতে একজন ও উদ্যানতত্ত্বে একজন।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: কৃষিতত্ত্বে একজন, মৃত্তিকাবিজ্ঞানে দুজন, উদ্ভিদ রোগতত্ত্বে একজন, প্রাণরসায়নে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে দুজন, অ্যাগ্রিকালচারাল বোটানিতে একজন, কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞানে একজন, কৃষি প্রকৌশলে দুজন, ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজে একজন, প্যাথলজিতে দুজন, সিড টেকনোলজিতে একজন, কৃষিতত্ত্বে একজন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননে একজন, উদ্যানতত্ত্বে একজন, উদ্ভিদ রোগতত্ত্বে একজন, কীটতত্ত্বে একজন ও কৃষি অর্থনীতিতে একজন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

যেভাবে আবেদন

২৮ মার্চ থেকে আগামী ১৪ মে তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত নমুনা ফরম (আবেদন ফরম-১) এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলিসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মূল সেটসহ আট সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য মূল সেটসহ মোট সাত সেট আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
আবেদন ফি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat