×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত  ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর সর্বৃহৎ সামাজিক ও জাতীয় উৎসব বিজু,সাংগ্রাই,বৈসু,বিষু,সাংক্রান, বিহু উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজু,সাংগ্রাই,বৈসু,বিষু,সাংক্রান ও বিহু উদযাপন কমিটির উদ্যোগে   সোমবার সকাল ১০ টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে এই উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা( সন্তু লারমা)।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা,বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা, বিশিষ্ট লেখক শিশির চাকমা,সিএইটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি এ্যাড. ভবতোষ দেওয়ান,সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার উদ্দিন, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলার সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা প্রমুখ।
উদ্বোধনী ও আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা থেকে বর্ণাঢ্য র‌্যালী  অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat