×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ১৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ১৪৩০ বরণে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ‘বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন’ স্লোগানে এই শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ শুক্রবার পুরাতন ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়। সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 
শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। 
এছাড়া শোভাযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat