×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৭৭৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ বৃহস্পতিবার অভ্যন্তরীণ বিভক্তির অবসান এবং অভ্যন্তরীণ পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। টেলিফোন কথোপকথনে তারা জুলাইয়ের শেষের দিকে মিশরে অনুষ্ঠিত একটি বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।
এক বিবৃতিতে হামাস বলেছে, আব্বাস এবং হানিয়াহ কমিটি গঠন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একমত হওয়া কমিটি সমস্ত ফাইল নিয়ে আলোচনা করবে যাতে এটি সেক্রেটারি-জেনারেল (ফিলিস্তিনি দলগুলোর) পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।’
দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য ‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে’ এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat