×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯০৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচন ভন্ডুল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের সিরিজ বোমা হামলা আমাদেরকে সতর্ক করে দেয়। তিনি বলেন, বিএনপি জামায়াত এখনো সে সন্ত্রাসবাদের পথ ছেড়ে দেয়নি।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ বোচাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জসহ  জয়বাংলা ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, সাঈদীর স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি হলো মিথ্যাচারের রাজনীতি, ব্যভিচারের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি, সন্ত্রাসবাদের রাজনীতি। মির্জা ফখরুল মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলাদেশের মানুষদের বিপথগামী করতে চাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তাঁর ওপর জনগণ ভরসা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা, স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা।
তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা বলেছেন, কোন মানুষ ভূমিহীন থাকবেনা। বিনা চিকিৎসায় মারা যাবে না। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি নির্বাচন হবে-এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা উন্নত দেশে পরিণত হতে চাই। উন্নত দেশে যেতে হলে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেভাবে মানসম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন সেরকম একটি প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন যদি মানসম্পন্ন না হয় ২০৪১ সালে আমরা ধনী দেশ হতে পারব কিন্তু উন্নত দেশ হতে পারবো না। শেখ হাসিনা চান বাংলাদেশ একটি উন্নত দেশ হোক। এ কারণে তিনি চান বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও পার্টিসিপেটরি নির্বাচন হোক।’’
বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন পিপুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat