×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। একটি কার গাড়ি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার  ট্রাফিক পুলিশ কর্মকর্তা ইয়ার মোহাম্মাদ এই কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
ওই কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হয়।
আহত সকলকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালের পর থেকে আফগানিস্তানে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেলে হেলমান্দ প্রদেশে আগের সড়ক দুর্ঘটনায়  একযাত্রী নিহত ও ১২ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat