×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৭৬০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রুপান্তরিত হতো।
আজ  জেলার বোচাগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “কিউবার নেতা  ফিদেল ক্যাস্ট্রে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা।”
তিনি বলেন,  যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, যে দেশের মানুষের পরনে কাপড় ছিলনা, যে দেশের মানুষের বাসস্থান ছিলনা, শিক্ষা ছিলনা, চিকিৎসা ছিল না, এমন একটি দরিদ্র পীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার মধ্যে দিয়ে  বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকান্ড বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। 
চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মো. ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌমলী এস.এম শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদার রহমান ও  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat