×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিক মানবিক সহায়তা দলের চার সদস্য প্রাণ হারিয়েছে। লিবিয়ার ভয়াবহ বন্যা কবলিত দার্নায় এই সহায়তা দল কাজ করতে যাচ্ছিল।
পূর্বাঞ্চল শাসনকারী লিবীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রী উসমান আবদেলজলিল সাংবাদিকদের বলেছেন, রোববার দলটি বেনগাজি থেকে দার্না যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।দার্নায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গ্রিক দলটিকে বহনকারী গাড়িটির সাথে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অপর গাড়িটিতে একটি লিবীয় পরিবার ছিল। এ গাড়ির তিনজন নিহত ও দু’জন মারাত্মক আহত হয়েছে।গ্রিক দলের ১৯ সদস্যের চারজন নিহত হয়েছে এবং অন্য ১৫ জন আহত হয়েছে বলে মন্ত্রী জানান।গ্রিক জেনারেল স্টাফ অব ন্যাশনাল ডিফেন্স এক বিবৃতিতে দুর্ঘটনা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে নজিরবিহীন বন্যায় লিবিয়ার দার্না নগরীতে ছয় হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat