×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৪৬১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। রোববার দুপুর ২টা নাগাদ মুম্বাই  বিমানবন্দরে ফিরেই কেঁদে ফেললেন অভিনেত্রী।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন নুসরাত। ওই মুহূর্তের একটি ভিডিও  ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ।
নিজের গাড়িতে ওঠার আগে অভিনেত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাকে কিছুটা সময় দিন। তারপরই নিজের গাড়িতে উঠে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত ভারুচা।
এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য বলেন, শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।
প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত। ‘সনু কে টিটু কি সুইটি’ হিট হওয়ার পর থেকেই ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। গত কয়েক বছরে নুসরাত অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘ড্রিম গার্ল’, ‘আজিব দসতানস’, ‘ছোরি’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat