×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৮০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্যে ইসরাইলের বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশটি ফিলিস্তিনি সংগঠন হামাসের ভয়াবহ হামলার মুখে পড়ায় সোমবার তিনি এ আহ্বান জানান।
নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেছেন, ‘আমি বিরোধী নেতাদের অবিলম্বে কোনো পূর্বশর্ত ছাড়াই জাতীয় ঐক্যের জরুরি সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।’
কট্টর-ডান জোট সরকারের প্রধান নেতানিয়াহু শনিবার সকালে হামাসের আকস্মিক বড়ো ধরনের আক্রমণ শুরুর পর ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন।
তিনি তার বক্তৃতায় বলেছেন, সরকার এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার এবং ইসরাইলে এখনও উপস্থিত ‘সন্ত্রাসীদের নির্মূল করার’ পরিকল্পনা করেছে।
নেতানিয়াহু বলেছেন,তিনি আন্তর্জাতিক সমর্থনের জন্য প্রচার চালিয়ে যাবেন এবং জাতীয় ঐক্য সরকার গঠন করে ‘জনগণের ঐক্য’ এর জন্য কাজ করবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat