×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৮৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিরাট কোহলি ও অনুশকা শর্মার সংসারে নতুন অতিথি আসছে। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই চলমান ক্রিকেট বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখলেন আনুশকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল একদম সকাল সকাল আমেদাবাদ পৌঁছে যান অনুশকা শর্মা। অল ব্ল্যাক লুকে তিনমাসের অন্তঃসত্ত্বা আনুশকা বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে উড়ে গেলেন আমেদাবাদ।
অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান গেয়ে মাতিয়েছেন অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিংও ছিলেন।
অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান চেজ করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত। আর এসবের মাঝেই গ্যালারিতে খোশমেজাজে দেখা গেল অনুশকাকে।
এদিকে খেলা ছেড়ে অনুশকার ছবি তোলায় ব্যস্ত ছিলেন অরিজিৎ। গায়কের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান নায়িকা। সাদা শার্ট এবং জিন্স পরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরিজিৎকে। এমনকি তিনি অনুশকাকে পোজ দেওয়ার কথাও বলেন। অন্য দিকে সাদা ড্রেস পরে হাসিমুখে পোজ দেন তিনি।
২০২১ সালে আনুশকা-কোহলির সংসার আলো করে আসে তাদের কন্যা সন্তান ভামিকা। এবার তাদের কোল জুড়ে আসতে চলছে দ্বিতীয় সন্তান! তবে এখনই সন্তান আসার কথা তারা জানাতে চান না। কিছু সময় পর তারা সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নেবেন বলেই তাদের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat