×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৩৪৬০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়, নিজেও জানতেন না অভিনয়ের কিছু। আজ তিনিই ‘স্কুপ’ ওয়েব সিরিজের হাত ধরে বসে আছেন খ্যাতির চূড়ায়। আজ তাঁর অভিনয় হচ্ছে দারুণ প্রশংসিত। তিনি হলেন গুজরাটি পরিবারের মেয়ে কারিশমা তান্না।
একতা কাপুরের ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। প্রথম ধারাবাহিকের সময় খুবই সাদামাটা অডিশন দিয়েছিলেন তিনি। পরিবারের কেউ যেহেতু মিডিয়াতে ছিল না, তাই কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় জানতেন না ভারতীয় এই অভিনেত্রী। অনেক কষ্টে ঠিকঠাক অডিশন দিয়েছিলেন। বাকিটা ইতিহাস।
সম্প্রতি ফিল্ম ফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের কথাগুলো জানান। তখন সাদামাটা হলেও এখন বড় বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কারিশমা বলেছেন, ‘এক সাধারণ গুজরাটি পরিবারের কন্যা আমি। তাই আমার জন্য সত্যি অনেক বড় স্বপ্নপূরণ। বড় প্রকল্পে আমি দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি, এটা স্বপ্ন ছাড়া আর কি?’
কারিশমা মনে করেন, হংসল মেহেতার ‘স্কুপ’ তাঁকে সর্বোচ্চ খ্যাতি দিয়েছে। আর স্বামী বরুণ বাংগেরাকে তিনি এর বেশি কৃতিত্ব দিতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমার সবচেয়ে বড় প্রেরণা বরুণ। যখন জীবনে বরুণ এসেছে, আমার জীবনের সেরাটা মেলে ধরতে পেরেছি। আমি তাকে “লাকি চার্ম” বলি। সে-ও আমাকে তা-ই বলে ডাকে। আমি তাকে যখন বলি, সিরিজটা পেয়েছি, সে তখনই আমার অটোগ্রাফ নিয়ে রেখেছিল। কেউ যখন তাকে বলে “স্কুপ”-এ আমি ভালো অভিনয় করেছি, তখন সে খুব গর্বিত হয়।’
কারিশমা সব সময় নিজেকে সু-অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। ‘স্কুপ ’তাঁকে সেই সুযোগ দিয়েছে। এই অভিনেত্রী বলেছেন, ‘আরও ভালো কাজের খোঁজে আছি। যখন “স্কুপ”-এর দিকে ফিরে দেখি, মনে হয় আমি ভালো কাজ করেছি। পর্দায় যখন কেঁদেছি, দর্শকও তখন কেঁদেছেন। তাঁরা আমার এই চরিত্রের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছিলেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat