×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৮৮১৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, সমগ্র মানবজাতির জন্য একটি সমস্যা। মস্কোয় রুশ নেতা ভøাদিমির পুতিনের সাথে আলোচনাকালে তিনি একথা বলেন।
যত তাড়াতাড়ি সম্ভব গাজার বোমা হামলা বন্ধ করা দরকার উল্লেখ করে, ইরানের  প্রেসিডেন্ট বলেন, ‘আজ, এটি শুধুমাত্র আমাদের অঞ্চলের জন্যই নয়, সমগ্র মানবতার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ খবর বার্তা সংস্থা তাসের।
রাইসি আরো বলেন, ‘গাজা উপত্যকায় যা ঘটছে তাতে আজ, মানবজাতি একতরফা ক্রিয়াকলাপ ও একটি অন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থায় ভুগছে তারই স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি।’
ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, গাজা উপত্যকায় ‘গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত হচ্ছে। তিনি জোর দেন যে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের কর্মকান্ডে ৬,০০০ এরও বেশি শিশু নিহত হয়েছে।
রাইসি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমর্থনে এই অপরাধ সংঘটিত হচ্ছে।’
তিনি বলেন, ‘এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক সংস্থাগুলো, যাদের মানবাধিকার রক্ষা করার কথা, তারা তাদের কার্যকারিতা হারিয়েছে এবং পুরো বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে এই সব ঘটছে।’
১ ডিসেম্বর সকালে, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি আন্দোলন হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে এবং গাজা উপত্যকায় যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের নতুন করে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। আল হাদাথ টিভি চ্যানেলের মতে, গাজায় চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ১৭,০০০ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat