×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩১০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইসরায়েলের বিমান, স্থল এবং নৌবাহিনী এসব হামলা চালায়। জাতিসংঘের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে। খবর তাসের।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় দেশটির পাল্টা হামলায় এ পর্যন্ত প্রায় ১৭,৫০০ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানা গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৪৬,০০০ মানুষ আহত হয়েছে।
ফিলিস্তিনি হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখন্ডে সীমান্তের কাছে হামলা চালায়। হামলার পর মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেড়ে যায়।
হামাস তাদের এ হামলাকে জেরুজালেমের ওল্ড সিটিতে টেম্পল অব মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের এক জবাব হিসেবে বর্ণনা করেছে।
হামাসের এমন হামলার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর পাশাপাশি তারা লেবানন এবং সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা লক্ষ্য করেও হামলা চালাতে শুরু করেছে। এদিকে পশ্চিম তীরেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat