×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ২৩৪৪১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সিনেমাতেও দেখা যায় ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। দীর্ঘদিন ধরে প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।আগামী ফেব্রুয়ারি মাসেই নাকি মালা বদল করবেন রাকুল-জ্যাকি।বম্বে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাকুল-জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই প্রেমিক যুগল।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, রাকুল-জ্যাকি তাদের বিয়ের তারিখটি গোপন রাখতে চাইছেন। ডিজাইনার থেকে ফটোগ্রাফার কেউ তাদের বিয়ের বিষয়ে তথ্য দিতে চান না। প্রত্যেকে জানিয়েছেন, গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।জানা গেছে, কনের পোশাক ডিজাইন করছেন তরুণ তাহিলিয়ানি। এ বিষয়ে সূত্রটি বলেন, এটি পূর্ণাঙ্গ একটি বলিউডি বিয়ে হতে যাচ্ছে।বিয়ের পরপরই কাজে ফিরবেন রাকুল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাকুল কিংবা জ্যাকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat