×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৫৩৬৪৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবারও বন্ধ রয়েছে ।
পাশের জেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, গত রোববার  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারের রেকর্ড ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের রেকর্ডে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস যা বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানান, বদলগাছি আবহাওয়া অফিসের  টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন। তিনি বলেন, বদলগাছি ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরেই প্রথম  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এখানে। ঘন কুয়াশার সাথে শৈত্য প্রবাহের ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় । ছিন্নমূল মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলায় শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার সকল  শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার পর্যন্ত বন্ধ থাকলেও পরে তা আজ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো রয়েছে বলে জানান, জেলা শিক্ষা অফিসার মোঃ আমান উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat