×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৪৫২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার কালিহাতীতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্ল¬া এলাকার ১৩নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। এদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যান চালক ও আব্দুল মমিন অটোভ্যানের যাত্রী ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান স্থানীদের বরাতে জানান, সল্ল¬া এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনটি সামনে থাকা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক ও যাত্রী মারা যায়। এ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকেও জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিহত পরিবারকে জানানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat