×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৫৭২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। তিনি আজ ময়মনসিংহ জেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
 ডক্টর আবদুল মালেক বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। 
তিনি বলেন, বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
প্রধান তথ্য কমিশনার বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যম তথা আন-এডিটেড প্লাটফর্মের অপতথ্য, মিথ্যা-বানোয়াট, ঘৃণা-বিদ্বেষ উদ্রেককারী তথ্য এবং গুজব জনমনে ভিতি সৃষ্টি করে এবং হিংসা- হানাহানি বাড়ায় যা একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বিলীন করা সম্ভব।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের অধিকার সুনিশ্চিত করা হচ্ছে। 
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, তথ্য কমিশনার মাসুদা ভাট্টি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat