×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৪৪০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। এমন খবরই শোনা যাচ্ছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে জরিপ। কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। 
সে দৌড়ে ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিং এর চেয়ে। এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশান কৃতি শ্যানন অন্যদিকে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। 
জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শকরা। তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। 
তবে কৃতি ভক্তদের এখনো হতাশ হওয়ার কারণ ঘটেনি। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছেই।
অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর।
ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’খ্যাত তাপস-মুন্নি তথা টিএম।  চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। 
জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই। প্রখ্যাত অভিনেতা হামজা আলি আব্বাসিও ভোট দিয়েছেন, তিনিও তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat