×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৩৪৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নেতা অঙ্গীকার করে বলেছেন, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তারা সিউলকে ‘ধ্বংস করতে’ দ্বিধা করবে না। প্রতিবেশী এ দেশ দুটির মধ্যে সম্পর্ক একেবারে চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ দেশ ঘোষণা করেছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা (কেসিএনএ) জানায়, ‘শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার সাহস দেখালে আমরা এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো যা ইতিহাসকে বদলে দেব এবং সিউলকে ধ্বংস করে ফেলতে একেবারে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবো না।’
তিনি আরো বলেন, এক্ষেত্রে ‘শান্তি প্রার্থনা করার বা আলোচনার মাধ্যমে বিনিময় করার কিছু নেই।’
কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান চলাকালে কিম এ মন্তব্য করেন।
কিমের এ বিবৃতিতে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে আগের মাসে (জানুয়ারি) দেয়া মন্তব্যের প্রতিধ্বনি হয়েছে। ওই বিবৃতিতে কিম বলেছিলেন যে তাদের সামরিক বাহিনীর উচিত উস্কানি দিলে শত্রুকে ‘ধ্বংস’ করে ফেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat