×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৩৪৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রধানমন্ত্রী সোমবার জাপানের সরকারি ও বেসরকারি খাতকে দেশটির পুনর্গঠনে সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়ার সাথে প্রায় দুই বছরের যুদ্ধ শেষ হওয়ার পরে একটি ‘অর্থনৈতিক অলৌকিক’ প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেনিস শ্যামিগাল জাপান ও ইউক্রেনের প্রায় ৩শ’ জন সরকারি ও ব্যবসায়ী নেতাদের এক সম্মেলনে বলেন, ‘যখন থেকে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হয়েছে, জাপান ইউক্রেনকে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিভিন্ন সহায়তা প্রদান করেছে’। যা চতুর্থ-বৃহত্তম দাতা হিসেবে পরিণত করেছে।
শ্যামিগাল এক দোভাষীর মাধ্যমে বলেছেন ‘রাশিয়ার এই ভয়ানক যুদ্ধের সময় এই অর্থায়নের জন্য ধন্যবাদ। লক্ষ লক্ষ ইউক্রেনীয় মানুষ বেঁচে থাকতে সক্ষম হয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভিডিও লিঙ্কের মাধ্যমে টোকিওতে সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল তবে এটি বাতিল করা হয়।
শ্যামিগাল বলেছেন, ‘ইউক্রেনের পুনর্গঠন প্রচেষ্টার প্রধান ইঞ্জিন হল বেসরকারি খাত।
আমরা ইউক্রেনের আধুনিকীকরণ এবং পুনর্গঠনে জাপানের সাথে একসাথে কাজ করতে চাই। আমরা চাই আপনারা সবাই ইউক্রেনের অর্থনৈতিক অলৌকিকতার অংশ হোন।’
‘যে কোম্পানিগুলো ইউক্রেনের অর্থনীতিতে এখন বিনিয়োগ করে তারা আগামী কয়েক বছরে এমন সুবিধা সুযোগ পেতে সক্ষম হবে যা আপনি বিশ্বাস করবেন না। ইউক্রেনের সাফল্য শুধু আমাদের সাফল্য নয়, এটি আপনার সাফল্যও। জাপান গত বছর সমাপ্ত পণ্যের উপর রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করেছে।’
গত সপ্তাহে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ একটি যৌথ প্রতিবেদনে ইউক্রেনের পুনর্গঠনে পরবর্তী দশকে ৪৮৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ অনুমান করেছে, যার মধ্যে শুধুমাত্র ২০২৪ সালে ছিল ১৫ বিলিয়নমার্কিন ডলার।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার ‘ইউক্রেন এবং এর জনগণকে তাদের স্বাধীনতা রক্ষায় এবং আঞ্চলিক অখ-তা পুনরুদ্ধারে সমর্থন দানের জন্য জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’
বিবৃতিতে বলা হয়েছে, তিনি ‘ইউক্রেনের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।’
উভয় পক্ষ অবকাঠামো পুনঃনির্মাণ, ডিমাইনিং, কৃষি এবং শাসন বর্ধনসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।
জাপান ইউক্রেনীয় ব্যবসায়ীদের ভিসা নীতিও শিথিল করতে সম্মত হয়েছে।
রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের শক্ত ঘাঁটি আভদিভকা পুনরুদ্ধার করার পর এবং কংগ্রেসে মার্কিন সামরিক সহায়তার ৬০ বিলিয়ন মার্কিন ডলার আটকে যাওয়ার পর এই সম্মেলন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat