×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ২৩৪৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার আইনপ্রণেতাদের বলেছেন, ইসরায়েল গত অক্টোবর থেকে ২৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। তবে পরে পেন্টাগন তাদের ব্যাখ্যায় বলেছে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সামগ্রিক মৃত্যু সংখ্যার কথা তিনি উল্লেখ করেছেন। খবর এএফপি’র।
নিহত নারী ও শিশুর সংখ্যা নিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি চলাকালে এক প্রশ্নের উত্তরে অস্টিন বলেন,‘এ সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১,১৬০ জন নিহত হয়। এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালানো শুরু করে যা এখনো অব্যহত রয়েছে।
এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি জোরালো সমর্থন দিলেও ওয়াশিংটন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাসের জন্য চাপ দিয়ে আসছে।
অস্টিনের বক্তব্যের পর পেন্টগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, মন্ত্রী ‘হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন যে গাজায় ইসরায়েলি হামলায় ২৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।’
তিনি আরো বলেন,‘আমরা নিরপেক্ষভাবে গাজায় হতাহতের এ পরিসংখ্যান যাচাই করতে পারিনি।
এক মাসেরও বেশি সময় আগে ২১ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, গাজায় নিহতের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে। তবে বৃহস্পতিবার বলা হয়, উপকূলীয় এ ভূখন্ডে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে আরো অনেক মানুষ নিহত হওয়ায় এ সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat