×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩২৪৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট গাজা উপত্যকায় শৃঙ্খলা নিশ্চিতে আরব রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী  গঠনের প্রস্তাব দিয়েছেন। 
ওয়াশিংটনে সাম্প্রতিক সফরকালে গ্যালান্ট এই প্রস্তাব করেন। ইসরায়েলী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিউস এই কথা জানিয়েছে।
ইসরায়েলের সিনিয়র এক কর্মকর্তা এই সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ধরনের উদ্যোগ হামাসবিহীন গাজায় একটি পরিচালনা পরিষদ তৈরি করবে এবং গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান ইসরায়েলী সমস্যার সমাধান করবে। 
গ্যালান্ট প্রস্তাবটি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানসহ কয়েকজন মার্কিন কর্মকর্তার সাথে আলোচনা করেন।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা এক্সিউস’কে বলেছেন, প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। তবে বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।
তিনি ব্যাখ্যা করে বলেন, এর জন্যে ফিলিস্তিনী কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ আসতে হবে এবং দুই রাষ্ট্র সমাধানের রাজনৈতিক প্রেক্ষাপট লাগবে যা ইসরায়েলের বর্তমান সরকারের একটি অংশ বিরোধিতা করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat