×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ৫৬৭০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে দেখা যায়নি ঈদের চাঁদ। সুতরাং দেশটিতে ঈদ হচ্ছে বুধবার (১০ এপ্রিল)। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ।প্রতিবেদনে বলা হয়,  সৌদি আরব ছাড়াও কাতার ও অস্ট্রেলিয়ায় আগামী বুধবার ঈদ পালিত হবে।
সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এই তথ্য নিশ্চিত করার আগে সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছিলেন, মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। 
বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat