×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৩৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, দেশটি মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০০,০০০ লোককে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। দেশটির একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহরের কাছে লড়াই শুরু হওয়ার পর তারা এমন ঘোষণা দিলো। খবর এএফপি’র।
মিয়ানমারের সাথে থাইল্যান্ডের ২,৪০০-কিলোমিটার (১,৪৯০-মাইল) সীমান্ত রয়েছে। মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে জান্তা ২০২১ সালে উৎখাত করার পর থেকে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।
মিয়ানমারের আগের শান্তিপূর্ণ বিভিন্ন এলাকায় জান্তা বিরোধী গ্রুপগুলো লড়াই শুরু করায় সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের সেনাবাহিনী তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রী বাহিদ্ধা-নুকারা বলেন,‘আমরা অস্থায়ীভাবে থাইল্যান্ডের নিরাপদ এলাকায় প্রায় ১০০,০০০ লোককে থাকার ব্যবস্থা করতে পারি।’
থাইল্যান্ড জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ না হলেও তারা শরণার্থী ও অন্যান্য অভিবাসীদের মধ্যে পার্থক্য করে না।
সপ্তাহান্তে থাই শহর মায়ে সোট সীমান্তের ওপারে মায়াওয়াদি শহরের কাছে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat