×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৪৩৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তবে কি প্রেমিক বদল হয়ে গেল? বলিউডজুড়ে তেমনই গুঞ্জন ভাসছে! দিন কয়েক আগেও বলিউডের আলোচিত জুটিদের তালিকায় একদম ওপরের দিকে ছিল আদিত্য-অনন্যার নাম। 
কিন্তু শোনা গেছে, গত মাসেই ভেঙে গেছে তাদের এই প্রেম। প্রেম ভাঙার পর গভীর রাতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল আদিত্যকে। এবার অনন্যার কাছের বান্ধবী সারা আলি খানের সঙ্গে আদিত্যর রসায়ন ঘিরে চলছে চর্চা। আদিত্য রায় কাপুরকে তার ‘মেট্রো ইন ডাইনো’-এর সহশিল্পী সারা আলি খানের সঙ্গে পার্টি করতে দেখা গেছে। পার্টির বেশ কিছু ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমেও। তাদের ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে কি সারার সাথে সম্পর্ক জমে উঠেছে আদিত্যের? ছবিগুলোতে আদিত্য ও সারার সাথে নির্মাতা অনুরাগ বসুকেও দেখা গেছে। 
ধারণা করা হচ্ছে ছবিগুলো নির্মাতার জন্মদিনের ছবি, যেটার আয়োজন করা হয়েছিল ‘মেট্রো ইন ডাইনো’ ছবির শুটিং সেটে। গত মাসের শুরুর দিকে অনন্যার ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিয়েছিল ব্রেকআপ জল্পনা। সম্প্রতি তাতে সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। তিনি জানিয়েছেন, অনন্যা ‘মুভ অন’ করার চেষ্টায় রয়েছেন। আদিত্যও নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই অনন্যা আউট আর সারা ইন হবার এই ব্যাপারটিতে অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে বলছেন। অনন্যা-আদিত্যর সম্পর্কে চিড় না ধরলে এমনটা হতোই না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat