×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ১২২৩৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনী সংগঠন হামাস জিম্মিদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব আগামীকালই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে।
সিয়াটলের  বাইরে শনিবার তহবিল সংগ্রহকালে বাইডেন বলেছেন, হামাস জিম্মিদের মুক্তি দিলে কালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে।
প্রায় শখানেক লোকের উপস্থিতিতে বাইডেন বলেন, ইসরাইল বলেছে এটি এখন হামাসের হাতে। তারা  যদি এটি করতে চায় তবে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব হবে।
এর আগে বুধবার বাইডেন ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন।
একইসঙ্গে ইসরাইল আমেরিকান বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করছে বলেও তিনি অনুতাপ করেছিলেন।
এদিকে ইসরাইল ও হামাস কয়েকদফা আলোচনায় বসার পরও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২৮ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৯৭১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat