×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ২৩৪৫৫০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করলেন। নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিলেন ‘কুইন’ খ্যাত এই তারকা!
মঙ্গলবার (০৪ জুন) সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির দিকে! ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা! অনেকেই ধরে নিয়েছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার! কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কঙ্গনা।এদিন পোনে চারটার দিকে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান। 
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।’
কঙ্গনার এই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিত গ্যায়ি। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়।
এদিকে কঙ্গনা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে অভিনয় ছেড়ে দেবেন। একটি সাক্ষাৎকারে সম্প্রতি কঙ্গনা বলেন, আমার হাতে কিছু প্রজেক্ট রয়েছে। তাছাড়া কিছু দায়িত্বও রয়েছে। সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।এখন দেখা যাক, বিজয়ী কঙ্গনা নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেন!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat