×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৩৪৪৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় চারটি ড্রোন ও দুটি জাহাজ বিধ্বংসী  ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। শুক্রবার মার্কিন সেনাবাহিনী এ জানায়। হুথিরা ২০২৩ সালের নভেম্বর  থেকে  লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলিকে হামলার লক্ষ্য বস্তু করে চলেছে। তারা জানায় গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে। খবর এএফপি’র।
এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুথিদের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ‘ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ড (ইউএসসেন্টকম) বাহিনী সফলভাবে চারটি ইউএএস ও দুটি এএসবিএম ধ্বংস করেছে।’ সেন্টকম বলেছে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব আল-মান্দাব প্রণালীতে ইউএসসেন্টকম বাহিনী সফলভাবে একটি ইউএএসকে ধ্বংস করেছে। আমেরিকান বাহিনী একটি হুথি টহল নৌকাও ধ্বংস করেছে। এদিকে হুথিরা গত ২৪ ঘন্টার মধ্যে লোহিত সাগরে চারটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat