×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৬৫৫৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যানিমেল সিনেমায় তৃপ্তি দিমরির অভিনয় মন জয় করে নেয় দর্শক-সমালোচকদের। অনেকেই মনে করেন সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তার। একের পর এক যুক্ত হচ্ছেন নামকরা নির্মাতাদের নতুন সিনেমায়।
সেই তালিকায় থাকা ‘ব্যাড নিউজ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ জুলাই। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ও গান সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। ট্রেলারে তৃপ্তির উপস্থিতিও মুগ্ধ করেছে তাদের।
জানা গেছে, আনন্দ তিওয়ারি পরিচালিত ব্যাড নিউজ হলো একটি কমেডি ঘরানার সিনেমা। যেখানে নতুন তিন প্রতিভা রয়েছে। ভিকি কৌশল, তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ক। ট্রেলারে তৃপ্তি দিমরিকে যে চরিত্রে দেখানো হয়েছে, তা সকলে সেভাবে ভাবতেও পারবে না বলে মন্তব্য করেছেন সিনেবোদ্ধারা। দর্শকদের কৌতূহল যেমন বাড়িয়ে তুলেছে, তেমনই সিনেমার প্লট সম্পর্কে জানার আগ্রহও বাড়িয়ে দিয়েছে। যা বক্স অফিসেও প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন অনেকে।
তবে শুধু এই সিনেমাটিই নয়, তৃপ্তি একের পর এক বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসবেন প্রেক্ষাগৃহে। যেগুলো এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। আসছে ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে তার ‘ভিকি বিদ্যা কা ওহ ভালা ভিডিও’। সিনেমাটিতে তিনি রাজ কুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। পাশাপাশি করণ জোহরের প্রযোজনায় ‘ধড়ক ২’ সিনেমাতেও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এতে সিদ্ধান্ত চতুর্বেদীও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং তৃপ্তিকে প্রধান নারী চরিত্রে দেখা যাবে।
সিনেমাটি আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে। এর বাইরেও কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বছরের শেষটা মাত করবেন তৃপ্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat