×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৩৪৩৭০৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত হেনেছে। ওমাৎজিৎ নামের ওই হাসপাতালের চিকিৎসক লেসিয়া লিসাৎজিয়া বলেন, হঠাৎ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্যের ঘটনা ঘটে গেল তীব্র আলো এবং পরপরই ভয়ংকর একটি শব্দ। তিনি জানান, হামলায় হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অপর একটি অংশে আগুন ধরে যায়। তাঁর মতে, হাসপাতালটির ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাজধানীসহ দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের পাঁচটি শহর ও নগরে রাশিয়া কয়েকডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এতে অন্তত ৩৭ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছে।
এসব হামলায় স্কুল ও হাসপাতালসহ প্রায় একশ’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০টি ক্ষেপনাস্ত্র প্রতিহত করা হয়েছে। জেলেনস্কি এ হামলার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি রাশিয়ার হামলার কঠোর জবাব দেয়ার জন্যে ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান।
এদিকে রুশ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারে নতুন পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat