×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৩৪৩৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে রোববার বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে স্থানীয় একটি গেস্টহাউস ধসে পড়ায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে ভূমিধসের ঘটনায় ‘প্রাথমিকভাবে ১৮ জনের মাটির নিচে চাপা পড়ার কথা জানানো হয়েছিল।’  
তারা আরো জানায়, রেববার বিকেল পর্যন্ত সেখান থেকে ১১টি মৃতদেহ এবং জীবিতাবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। জীবিত সকলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সিসিটিভি পরিবেশিত খবর অনুযায়ী, একটি পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এ  ভূমিধসের ঘটনা ঘটে।
সম্প্রচার কেন্দ্রটি জানায়, ২৪০ জনেরও বেশি জরুরী কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে  উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলি প্রকাশিত এক ভিডিও ফুটেজে একটি সবুজ পাহাড়ের ধার থেকে কাদামাটি এবং ধ্বংসাবশেষ সরাতে দেখা যাচ্ছে এবং একটি উপড়ে পড়া গাছ একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।
চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করার পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণ-পশ্চিমে আকস্মিক বন্যায় এ মাসের শুরুতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
মে মাসে কয়েকদিনের বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে বড় ধরনের ভাঙ্গনের ঘটনায় ৪৮ জনের প্রাণহানি ঘটে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়াজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বারবার ঘটতে দেখা যাচ্ছে এবং এ ধরনের দুর্যোগ ক্রমেই বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat