×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ৬৫৫০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা কোম্পানি তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করবে।
তারা বার্ষিক ৭০ কোটি পিসি বিভিন্ন ধরণের বোতাম, যেমন- প্লাস্টিক বোতাম, রেসিন বোতাম, এবিএস বোতাম, মেটাল বোতাম ও চট চামড়ার এক্সেসরিজ তৈরি করতে ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিদেশী কোম্পানি ১৩৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য চাকরির সুযোগ তৈরি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে আজ নগরীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির ও তিয়ানহুই বাটনের (বিডি) চেয়ারম্যান উইরং নি  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) এ এস এম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat