×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৩৪৩৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে আরো সক্রিয় করা হবে।
তিনি বলেন,‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে’।
এজন্য এ শিল্পে তিনি বিশ্ব ব্যাংকের সহায়তা প্রত্যাশা করেন।
শিল্প উপদেষ্টা আজ শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বিশ্ব ব্যাংক আঞ্চলিক ও বৈশ্বিক পরিচালক’র একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাও বৈঠকে অংশ নেন।
সিনিয়র সচিব বিশ্ব ব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, সার ও চিনি শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) অধিক কার্যকর করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, বাংলাদেশে উৎকৃষ্ট মানের ভিনেগার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কীভাবে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা চান তিনি।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ জানান, বিশ্ব ব্যাংক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে এবং সামনের দিনগুলোতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য শিল্প সুনির্দিষ্ট করা প্রয়োজন।
তারা শিল্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেন। এসময় বাংলাদেশে বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat