×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ২৩৫৪৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিম তীরের শরণার্থী শিবির তুলকারমে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার গভীর রাতে বলেছে, ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে এক বিমান হামলার স্থানীয় একজন হামাস নেতা নিহত হয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা পরিষেবাগুলোর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে রামাল্লা থেকে এএফপি জানায়, ২০০০ সালের পর পশ্চিম তীরের বিমান হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে,‘তুলকারম ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় ১৮জন শহিদ হয়েছেন।’ সেনাবাহিনীর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহরে হামলার বিষয়টি নিশ্চিত করে এটিকে শিন বেট অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা ও বিমান বাহিনীর যৌথ অভিযান বলে বর্ণনা করেছে। ইসরাইলি সামরিক বাহিনী পরে বলেছে, হামলায় তুলকারমে হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল-রাজেক ওউফি নিহত হয়েছে। সেনাবাহিনী ওউফিকে পশ্চিম তীরে অসংখ্য হামলায় অংশ নেওয়ার অভিযোগ করেছে এবং আরেকটি হামলার পরিকল্পনা করার প্রক্রিয়ায় নিয়োজিত ছিল বলে দাবি করেছে। বিবৃতিতে বলা হয়,‘ওইফির পাশাপাশি, তুলকারমে হামলাকারী নেটওয়ার্কের অংশ ছিল এমন একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিকে হত্যা করা হয়েছে।’ হামাস বিমান হামলার নিন্দা করেছে এবং একে ‘নিষ্ঠুর হামলা’ বলে অভিহিত করে বলেছে, এটি একটি ‘বিপজ্জনক মাত্রায় উসকানি’ হিসেবে প্রমাণিত হবে। টেলিফোনে যোগাযোগ করে ক্যাম্পের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেন, একটি এফ-১৬ যুদ্ধবিমান দ্বারা হামলাটি পরিচালিত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর পর শুরু হওয়া গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। হামাসের ওই হামলার পর থেকে, ইসরাইলি সেনা বা বসতিস্থাপনকারীরা পশ্চিম তীরে কমপক্ষে ৭০১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গত মাসে বলেছেন, পশ্চিম তীরে ইসরাইলি অভিযান কখনও কখনও এমন মাত্রায় ঘটেছে যা গত দুই দশকে আর দেখা যায়নি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat